
ভারতে
করোনা মহামারির সংক্রমণ কমে আসলেও কমছে না মৃত্যুর হার। প্রতিদিই মারা যাচ্ছে হাজারে
হাজারে মানুষ। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস মৃত্যু
হয়েছে ৪ হাজার মানুষের। আর শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৬৯৫ জন। আগেরদিন শনাক্ত ও মৃত্যুর
৯১ হাজার ২৬৬ জন এবং ৩ হাজার ৪০২ জন।
এ নিয়ে ভারতে
করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জন। আর শনাক্ত হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার
৩৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৮৮ জন।
ওদিকে করোনার
শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে কমে এসেছে করোনা সংক্রমণ ও মৃত্যু হার। গত ২৪ ঘণ্টায়
দেশটিতে শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৪৫ এবং মৃত্যু হয়েছে ৪২১ জন। যদিও গত মাস দুয়েক আগেও
এই সংখ্যা সবার শীর্ষে ছিলো। যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৬
হাজার ৪৪৬ জন এবং মারা গেছে ৬ লাখ ১৪ হাজার ৭৩৮ জন। যা একক দেশ হিসেবে বিশ্বে সর্বোচ্চ।

