Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২২ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ১২ জন অন্যজন নাটোরের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩৮৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৫০ শতাংশ।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ৩০৯ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৩৯৩ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৬ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন।

এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ ১২তম দিনের মতো চলছে রাজশাহী মহানগরীতে সর্বাত্মক লকডাউন। এ সর্বাত্মক লকডাউন দ্বিতীয় দফায় ২৪ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে প্রথম দফায় ১৭ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ছিল।


আরও খবর