Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে ঝরল আরও ২৩ প্রাণ

প্রকাশিত:সোমবার ০২ আগস্ট ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। সোমবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে আছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ করোনা শনাক্ত হয়েছেন।


আরও খবর