Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৫ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ‌্যে ১০ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১৮৪ জনের।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৭৮ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৩২ শতাংশ।


আরও খবর