Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে করোনায় মৃত্যু ১৯, শনাক্ত ২৯.১৮ শতাংশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন আট জন এবং করোনা উপসর্গ ছিল ১১ জনের। একই সময়ে ৪২৫টি নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।

আজ সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, 'গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন পাঁচ জন এবং করোনা উপসর্গ ছিল ১১ জনের।'

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, 'কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও তিন জন মারা গেছেন।'

তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪০২ জন।' সংশ্লিষ্ট বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ১০৭ জন মারা গেছেন।



আরও খবর