
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে
গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জন মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ ১১ জন
ও একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এর আগের দিন মারা যান আরও ১৯জন। এ নিয়ে গত ৮ দিনে মারা
গেছে ১২৩ জন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল
অফিসার ডা.আশরাফুল আলম বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১২ জন মারা
গেছে। এছাড়া হাসপাতালে এই মুহূর্তে পজিটিভ হয়ে চিকিৎসা নিচ্ছে ১৩৬ জন আর উপসর্গ নিয়ে
৫৪ জন।
গেল ২৪ ঘণ্টায় ৬৬৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২৩ জন। শনাক্তের হার ৩৩ শতাংশ। সুস্থতাও বেড়েছে আগের তুলনায়। এর আগের দিন ৮৪১টি নমুনা পরীক্ষায় ২৬০ জন শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৩০.৯১ শতাংশ। গত এক সপ্তাহে প্রায় এক হাজারের কাছে রোগী সুস্থ হয়েছে।

