Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১২ জনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৬ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অপর দুজন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফুল আলম জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ২১৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে ১৮০ জন করোনা রোগী রয়েছে। এ ছাড়া ৩৮ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

অপরদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২২ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৯ শতাংশ।


আরও খবর