
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা
বিভাগে আরও ৪০ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। বৃহস্পতিবার
(২২ জুলাই) সকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)
ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২ জনের
মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় মৃত্যু ১০ ও আক্রান্ত ৭২, মেহেরপুর মৃত্যু ৮
জন ও আক্রান্ত ২৭ জন, মাগুরায় মৃত্যু ৪ জন ও আক্রান্ত নেই, যশোরে মৃত্যু ৩ জন ও আক্রান্ত
৩৫ জন এবং ঝিনাইদহে মৃত্যু ৩ জন ও আক্রান্ত হয়েছেন ৮ জন।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা
গেছে, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে
মোট ৮৫ হাজার ১৭৪ জনের। করোনায় মারা গেছেন
মোট ২ হাজার ৬৩ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৩৫ জন।

