Logo
শিরোনাম

গত ২৪ ঘণ্টায় বরিশালে করোনায় মৃত্যু ১৬

প্রকাশিত:বুধবার ০৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এ সময় বিভাগে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ৩৩৭ জন, পটুয়াখালীতে ৯৭ জন, ভোলায় ১৮২ জন, পিরোজপুরে ৪৭ জন, বরগুনায় ৬৪ জন এবং ঝালকাঠিতে ৪৬ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১৪০ জন।


আরও খবর