Logo
শিরোনাম

গরুর মাংস ৭০০, লাফাচ্ছে মুরগি-ডিম

প্রকাশিত:রবিবার ০১ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদের হাওয়া লেগেছে গরুর মাংস, সব ধরনের মুরগি ও ডিমের দামে। রাজধানীতে প্রতিকেজি গরুর মাংস বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ৭০০-৭২০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কেজিতে গরুর মাংসের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। গরুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্রয়লাসহ সবধরনের মুরগির মাংসের দাম। গত দুই দিনে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। সেই সঙ্গে বেড়েছে ডিমের দামও।

রোববার (১ মে) রাজধানীর খিলগাঁও, মালিবাগ, মতিঝিল ও মুগদা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।   

মুগদায় মাংসের দোকানে এতদিন গরুর মাংস বিক্রি হয়েছে কেজি ৬৫০ টাকায়। এখন মূল্য তালিকায় লেখা ৭০০ টাকা। জানতে চাইলে বিক্রেতা লিটন বলেন, প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এক রেট ছিল ৬৫০ থেকে ৬৬০ টাকা। শুক্রবার থেকে ৭০০ টাকা। কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিবারই ঈদের আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ে। এছাড়া গরু কেনার দাম বেশি পড়ছে খরচও বেশি। রমজানের শুরুতে বেশ কয়েকদিন মাংস বিক্রি করে লস হয়েছে।পাশেই খাসির মাংস বিক্রি করছে কেজি ১০০০ টাকা।

গরুর মাংসের সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ী সোহাগ জানান, গতকালও খুচরায় ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৭০ টাকা। আজকে ১৮০ টাকা। এক সপ্তাহে আগে ১৬০ টাকায় বিক্রি করেছি। এছাড়া কক ও লেয়ার মুরগির দামও বেড়েছে। আজ সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়, যা রোজার শুরুতে ছিল ২৯০ থেকে ৩০০ টাকা। লেয়ার (লাল) ২৮০ টাকা, আর সাদা লেয়ারের দাম ২৫০ টাকা। গত সপ্তাহের তুলনায় লেয়ারের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

গরু, মুরগির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। মুগদায় ডিম ব্যবসায়ী কাওসার জানান, গতকাল থেকে ডিমের দাম আরও বেড়েছে। আজ এক ডজন লাল ডিম বিক্রি করছি ১১০ টাকায়। দুই দিন আগেও ছিল ১০০ টাকা।  


আরও খবর

দাম কমলেও নাগালের বাইরে মুরগি

শুক্রবার ২৪ মার্চ ২০২৩