Logo
শিরোনাম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে ইতালি

প্রকাশিত:সোমবার ২১ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলে ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠলো ইতালি।

আর হেরেও  গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠেছে ওয়েলস। আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় এই ম্যাচে ইতালির একাদশে আটটি পরিবর্তন আনেন কোচ রবের্তো মানচিনি।

শুরুর দিকে কিছুটা ছন্দহীন থাকলেও গুছিয়ে উঠতে সময় নেয়নি আজ্জুরিরা। ৩৯ মিনিটে মাতেও পেস্সিনার গোলে এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে আর খেলায় ফিরতে পারেনি ওয়েলস।

তবে হেরেও গ্রুপের অপর দল সুইজাল্যান্ডের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নকআউট পর্ব নিশ্চিত কারেছে, গ্যারেথ বেল-অ্যারন রামজিরা।

নিউজ ট্যাগ: ইতালি

আরও খবর