Logo
শিরোনাম

গ্রেটওয়াল মার্কেটে আগুন: নিয়ন্ত্রণে ছয় ইউনিট

প্রকাশিত:শনিবার ০৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার (০৮ এপ্রিল) রাত ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, শুক্রবার রাত ৮টার দিকে  অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছয়টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


আরও খবর