
পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদ
মর্যাদায় গ্রেড-১ পদোন্নতি দিয়েছে সরকার। আজ বুধবার যে কোনো সময় তাদের পদোন্নতির প্রজ্ঞাপন
জারি করবে জননিরাপত্তা বিভাগ।
পদোন্নতি পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন-
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও স্পেশাল ব্রাঞ্চের
অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম। তারা দুজনই অতিরিক্ত আইজিপি গ্রেড-১ চলতি দায়িত্বে
কর্মরত ছিলেন।
পুলিশের এই দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে
পদোন্নতির সুপারিশ করে এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে
পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

