Logo
শিরোনাম

গ্রাম থেকে ঢাকায় এসে সংসার শুরু করলেন কেয়া পায়েল!

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চমন। নতুন সংসার শুরু করেছে সে। গ্রাম থেকে বিয়ে করে এসেছে ঢাকায়। প্রেমিক থেকে স্বামী হওয়া চমনকে নিয়ে সংসার পেতেছে। এমনই এক চরিত্রে অভিনয় করলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। চমন বাহার নামে নাটকটি বানিয়েছেন জাকারিয়া সৌখিন। এতে চমন চরিত্রে আছেন জোভান।

তিনি বলেন, সংসার জীবনে এসে তারা একে অপরকে নতুন করে আবিষ্কার করতে থাকে। যার বেশিরভাগই সমস্যা। যেমন সবচাইতে বড় সমস্যা, বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির। অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবী স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগুতে থাকে নাটকের গল্প।

সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, দিনে দিনে চমন-বাহারের সংসার পুরনো হয় আর তাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করে, সমস্যাই প্রকট হয়ে দাঁড়ায়।

চমন বাহার নাটকের প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভির বিশেষ তালিকায় রয়েছে নাটকটি। যা উন্মুক্ত হচ্ছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


আরও খবর