Logo
শিরোনাম

গোপালগঞ্জে ট্রাক-মাইক্রোবাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৭ জুলাই) মধ্য রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) এবং রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।

ওসি জানান, মোটরসাইকেলে করে তিন জন কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক-মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলচালক ও দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও মাইক্রোবাসকে জব্দ করা যায়নি।


আরও খবর