Logo
শিরোনাম

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্যবসায়ী সিরাজুল হক ছিরু মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৭ জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজির আহমেদ এসব দণ্ডাদেশ দেন।

আদালত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন। এ ছাড়া ১০ বছর সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর আসামিরা সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ী ছিরু মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কাশিয়ানীর আড়ুয়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়। পরে নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর বিচারক আসামিদের সাজা দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে জাকারিয়া সাপু ও শাহজাহান পলাতক রয়েছেন। আলিউজ্জামান, শাহাদৎ হোসেন ও হেমায়েত উদ্দিন বর্তমানে জেলহাজতে রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক রয়েছে। বাকিরা সবাই জেলহাজতে রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি শহীদুজ্জামান। আসামিপক্ষে ছিলেন ফজলুল হক খান খোকন ও তফসিরুল আমিন বিশ্বাস।


আরও খবর