Logo
শিরোনাম

গোহত্যা বন্ধ হলে মিটে যাবে পৃথিবীর সব সমস্যা, ভারতীয় বিচারকের মন্তব্য

প্রকাশিত:সোমবার ২৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের মহারাষ্ট্র থেকে বেআইনিভাবে গরু পরিবহনের একটি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে গুজরাটের একটি আদালত। এ সময় আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মহারাষ্ট্রের তাপি জেলা আদালত ওই রায়ের পর্যবেক্ষণে বলেছে, যেদিন পৃথিবী থেকে গরু জবাই বন্ধ হবে, সেদিন থেকে পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আবার মহাবিশ্ব থেকে যেদিন গরু বিলুপ্ত হয়ে যাবে, সেদিন মহাবিশ্বই বিলুপ্ত হয়ে যাবে। আইনবিষয়ক ওয়েবসাইট লাইভ ল’ তাপি জেলা আদালতের এ খবর প্রকাশ করেছে বলেও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

লাইভ ল জানিয়েছে, গত বছরের নভেম্বরে তাপি জেলা আদালতের প্রধান বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাস এসব পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি দাবি করেন, বিজ্ঞান প্রমাণ করেছে যে গোবর দিয়ে তৈরি ঘরগুলোতে পারমাণবিক বিকিরণের প্রভাব পড়ে না। গোমূত্র ব্যবহার করলে অনেক দুরারোগ্য রোগের নিরাময় হয়। গরু হল ধর্মের প্রতীক।

শ্লোকের উল্লেখ করে সমীর বিনোদচন্দ্র আরও বলেছেন, যেখানে গরু সুখী হয়, সেখানে সম্পদ লাভ হয় এবং যেখানে গরু নির্যাতিত হয়, সেখানে বিপরীত ঘটনা ঘটে। গরু রুদ্রের মা, বাসু কন্যা, অদিতিপুত্রের বোন এবং ধৃতরূপ অমৃতের ধন।’ 

নিউজ ট্যাগ: গোহত্যা

আরও খবর