
গাইবান্ধা থেকে শাহীন খন্দকার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৫০ পিস ইয়াবা
ট্যাবলেট ও ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদফতর। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রাম থেকে
জাহিদুল ইসলাম ও পৌরসভার ঝিলপড়া থেকে জাকারিয়া আলম সরকারকে আটক করা হয়।
জাহিদুলের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ
৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়ার কাছ থেকে ৫০ পিস ই্য়াবা উদ্ধার করা হয়।
আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর
জানায়, দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ তারা মাদকের ব্যবসা করে আসছিল। আমরা গোপন সংবাদের
ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব মাদক দ্রব্য পাই। এদের বিরুদ্ধে মাদক
কারবারির কয়েকটি মামলাও রয়েছে । এরা পেশাদার মাদক কারবারি।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের
উপ-পরিচালক মামুনুর রশিদ বলেন, আটক হওয়া দুই মাদক কারবারিকে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারের
চেষ্টা চলছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মাঝখানে মাদক কারবার ছেড়ে দিয়ে নতুন করে
আবার শুরু করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সন্ধ্যায় থানায়
হস্তান্তর করা হয়েছে।

