Logo
শিরোনাম

গলায় কই মাছ আটকে প্রাণ গেল কৃষকের

প্রকাশিত:শনিবার ১৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে।

স্থানীয়রা জানায়, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় হাত দিয়ে জাল থেকে মাছ খোলার চেষ্টা করেন। হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করেন। তখন অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফুল মিয়া।


আরও খবর

গাইবান্ধা-৫ আসনে বিপুল ভোটে নৌকা জয়ী

বৃহস্পতিবার ০৫ জানুয়ারি ২০২৩