Logo
শিরোনাম

ঘূর্ণিঝড় ইয়াস আক্রমণের পর সুনামি সতর্কতা জারি

প্রকাশিত:বুধবার ২৬ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যার স্থলভাগে আক্রমণের পর সুনামি সতর্কতা জারি করেছে দিল্লি আবহাওয়া অফিস। বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার বুলেটিনে আবাহওয়া অফিস জানিয়েছে, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াস স্থলভাগে আছড়ে পড়া শুরু করেছে।

আবাহওয়া অফিসের তথ্যমতে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগিয়েছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস উড়িষ্যার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে ঘূর্ণিঝড়টি চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

কলকাতার আলীপুর আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে উড়িষ্যার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হবে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায়ও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

অপরদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজ ট্যাগ: সুনামি

আরও খবর