Logo
শিরোনাম

ঘটাইলে স্বাস্থ্য সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ০৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী জুয়েল সিদ্দিকীর (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ আগস্ট) বিকেলে পৌর এলাকার জুয়েলের কলেজ মোড়স্থ খাজা প্লাজা নামক তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, দুপুর দুইটার দিকে জুয়েলকে বাসায় রেখে তার স্ত্রী ছেলেকে নিয়ে স্কুলে যান। ছেলের স্কুল শেষে বাসায় ফিরলে জুয়েলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। এ সময় ঘরের দরজাতে বার বার কড়া নড়ালেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। এক ঘণ্টা চেষ্টার পর ঘরের দরজা ভেঙে মা-ছেলে ঘরে প্রবেশ করলে জুয়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে জুয়েলের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩