Logo
শিরোনাম

ঘরোয়া মশলার উপযুক্ত প্রয়োগেই চেহারা হতে পারে সুঠাম

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | ১০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওজন কমাতে জিমে ঘাম ঝরানো বা খাওয়াদাওয়া ছেড়ে দেওয়া সকলের জন্য সঠিক সমাধান নয়। ঘরোয়া মশলার উপযুক্ত প্রয়োগেই চেহারা হতে পারে সুঠাম।

এখনকার ব্যস্ত জীবনযাত্রায় ওজন নিয়ে ভুগতে দেখা যায় বেশির ভাগ মানুষকেই। অতিরিক্ত ওজন দেহে তো বটেই কিন্তু একইসঙ্গে মনেও নেতিবাচক প্রভাব ফেলে। এর থেকে বাঁচতে জিমে নিয়মিত ঘাম ঝরানো বা খাওয়াদাওয়া ছেড়ে দেওয়া সবার জন্য সঠিক সমাধান নয়। অথচ ঘরোয়া মশলার উপযুক্ত প্রয়োগেই কিন্তু আপনার ওজন কমতে পারে এবং চেহারা হতে পারে সুঠাম। নিয়মিত মৌরির বীজ খাওয়া আয়ুর্বেদ মতেও বিশেষ উপকারী। প্রায় প্রত্যেকটি ভারতীয় রান্নাঘরে মৌরি পাওয়া যায়, রান্নায় এর ব্যবহারও হয় বিভিন্ন ক্যুইজিনে। কিন্তু মৌরির বিভিন্ন ব্যবহারে আপনার অতিরিক্ত ওজনও অল্প দিনেই হ্রাস পেতে পারে।

১। মৌরি ভেজানো জল পান করলে তা দেহের মেদ কমাতে সাহায্য করে। সারা রাত মৌরি জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এটি পান করা যেতে পারে। এটি শরীরে ভিটামিন এবং মিনারেলের শোষণের হার বাড়াতে সহায়ক। আপনার পছন্দের দেশ-বিদেশের বহু তারকাই কিন্তু এই জল পান করে নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখেন

২। মৌরির গুঁড়ো অ্যাসিডিটি, গ্যাস, পেটব্যথা এবং বদহজম প্রতিরোধে সাহায্য করে। এটি পাচনতন্ত্রকে সহজ স্বাভাবিক রাখে যা শরীরকে তার যথাযথ আকারে ধরে রাখতে বিশেষ সহায়ক। মৌরির গুঁড়োয় থাকা ইস্ট্রাগোল, ফেনকোন এবং অ্যানিথোলের উপস্থিতির কারণে এটি গ্যাস্ট্রিক উৎসেচক নিঃসরণে সহায়তা করে। আরও ভাল হয় যদি এর সঙ্গে মেথির গুঁড়ো, মিছরি আর বিটনুন মিশিয়ে নিয়মিত খাওয়া সম্ভব হয়।

৩। মৌরি দেওয়া চায়ে রয়েছে প্রাকৃতিক উপাদান যা ওজন কমাতে ভীষণ ভাবে সাহায্য করে। চায়ের জল ফোটানোর সময় এক চা চামচ মৌরি তাতে ফেলে দিন। এর পর চিনি, দুধ মিশিয়ে চা তৈরি করে সান্ধ্যকালীন জলখাবারের সঙ্গে নিয়মিত খান। ওজন কমবে ম্যাজিকের মতোই। আর শরীরের অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণে থাকবে।

৪। মৌরি ভেজে নিয়েও খেতে পারেন আপনি। এক টেবিল চামচ মৌরি অল্প আঁচে ভাজুন। ভাজার সময় হালকা সুগন্ধ বার হবে যা দেহের ইন্দ্রিয়গুলিকে আরাম দেবে। দুপুর এবং রাত্রে ভারী খাবারের পর এটি নিয়মিত খাওয়ার অভ্যাস করে ফেললে ওজন কমবে দ্রুত। এ ছাড়া খেয়ে ওঠার পর অনেকেরই মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হয়। তবে তা শরীরের জন্য ক্ষতিকর। মৌরি ভাজার সঙ্গে অল্প মিছরি মিশিয়ে খেলে এই সমস্যার সমাধানও হবে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩