Logo
শিরোনাম

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় ভ্যানচালক নিহত

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
Image

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের চাপায় ছাদের আলী (৭০) নামে এক বৃদ্ধ ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার ভোর ৫টার দিকে কদমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি দিগড় ইউনিয়নের মশা জান গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ছাদের আলী প্রতিদিনকার মতো হোটেলের পানি নিয়ে কুয়াশাচ্ছন্ন রাস্তা পার হওয়ার সময় দিগড় ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে ঘাটাইল অভিমুখে একটি দ্রুতগামী মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে যায়।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম পিপিএম জানান, এখন পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩