Logo
শিরোনাম

‘ঘ’ ইউনিট রাখার পক্ষে ঢাবির ডিনস কমিটি

প্রকাশিত:বুধবার ১৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগের মতো এ বছরও ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ মত দেওয়া হয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ডিনস সাব কমিটিতে শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের সুবিধার্থে ইউনিট রাখার পক্ষে মত দেওয়া হয়। আজকের ডিনস কমিটির সভায় এ বছরের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের আলাদা কোনো রূপরেখা না থাকার কারণে এ বছর ইউনিট বহাল রাখার জন্য উপাচার্য মত দেন।


আরও খবর