Logo
শিরোনাম

গাজরের হালুয়ার সহজ রেসিপি

প্রকাশিত:শনিবার ০৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শীতকালে গাজরের হালুয়া খেতে ভালবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া যায়! স্বাদ আর স্বাস্থ্যের এমন মিলনের দেখা মেলে খুব অল্প সংখ্যক রান্নাতেই। যাঁরা জানেন, তাঁদের রসনা তৃপ্তিতে তো এমনিতে কোনও বাধা নেই। যাঁরা আগে রাঁধেননি, তাঁদের জন্য রইল চিরন্তন এই গাজরের হালুয়া রান্নার প্রণালী।

উপকরণ:

গাজর: ৫০০ গ্রাম

দুধ: আধ লিটার

ঘি: ৬০ গ্রাম

দারচিনি গুঁড়ো: পরিমাণ মতো

চিনি: ১০০ থেকে ১৫০ গ্রাম

খোয়া: ১৫০ গ্রাম

কাজুবাদাম ও কিশমিশ পরিমাণ মতো

প্রণালী:

১। গাজরগুলিকে ভাল করে ধুয়ে নিয়ে কুচিয়ে ফেলুন।

২। একটি পাত্রে দুধ গরম করতে দিন। দুধ কিছুটা গরম হয়ে এলে কুরিয়ে রাখা গাজর যোগ করুন। খেয়াল রাখুন দুধ যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়।

৩। অন্য একটি পাত্রে ঘি ও দারচিনি গুঁড়ো দিয়ে দিন। মিনিট পাঁচেক পর খোয়া ভাল করে কুরিয়ে ঢেলে দিন পাত্রে।

৫। একটু রান্না হয়ে এলে মিশ্রণটি ঢেলে দিন দুধ ও গাজরের মিশ্রণের মধ্যে।

৬। ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে কাজু ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা গাজরের হালুয়া।

নিউজ ট্যাগ: গাজরের হালুয়া

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩