Logo
শিরোনাম

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুর সিটি করপোরেশনের ইছালী এলাকায় সিমেন্ট কারখানার মিক্সারবাহী ট্রাক উল্টে নাসির হোসেন ঢালী (৩৫) নামের এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির হোসেন ঢালী গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পাকৈরদেশি এলাকার কফিল উদ্দিন ঢালীর ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি কারখানার মিক্সারবাহী ট্রাকটি পূবাইলের দিকে যাচ্ছিল। তখন ওই ট্রাকে চড়ে বসেন রঙ মিস্ত্রি নাসির হোসেন। ট্রাকটি ইছালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে বিলে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে নাসির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

অপর আহত দুইজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাসির হোসেনের লাশও ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর