Logo
শিরোনাম

গাজীপুরে হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রকাশিত:রবিবার ০৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কালিয়াকৈরে হত্যার ভয় দেখিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বাবুল।তিনি সিকদার উপজেলার বড় গোবিন্দপুর ফালু পালোয়ান উচ্চবিদ্যালয়ের ক্রিড়াশিক্ষক।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ওই শিক্ষার্থী ও তার পরিবার কালিয়াকৈর থানায় তদন্তের জন্য (ওসি) আবুল বাসারকে জানিয়েছেন।

শিক্ষার্থী ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী বাড়ি থেকে প্রাইভেট পড়তে স্কুলের দিকে যাচ্ছিল। এ সময় ওই শিক্ষকের বাড়ির সামনে পৌঁছালে তাকে ডেকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফাঁকা থাকায় কৌশলে তাকে ধর্ষণচেষ্টা করে।

একপর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হত্যার ভয়ভীতিও দেখায়।এ ঘটনার তিন দিন পর ওই শিক্ষার্থীর ঘটনাটি পরিবারকে জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানালেও তারা কোনো সমাধান করতে পারেনি।

এ দিকে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শিক্ষকের বিচারের দাবি জানান সদস্যরা। এর প্রেক্ষিতে শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় অভিযোগ করেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আবুল বাসার জানান, ওই শিক্ষার্থী ও তার মায়ের কাছে থেকে জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর

কালিয়াকৈরে বাসচাপায় শ্রমিক নিহত

রবিবার ২২ জানুয়ারি ২০২৩