Logo
শিরোনাম

গাজী রাকায়েতের নির্মাণের প্রশংসা করেছেন শ্যাম বেনেগাল

প্রকাশিত:শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের বিনোদন জগতের গুণী ব্যক্তিত্ব অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েতের নির্মাণের প্রশংসা করেছেন উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।

সম্প্রতি তিনি গাজী রাকায়েতের পরিচালনায় গোর নামের সিনেমাটি দেখেছেন। দেখেই ভারত থেকে তার প্রতিক্রিয়া পৌঁছে দিয়েছেন রাকায়েতের কাছে। গাজী রাকায়েতও বেশ উৎফুল্ল এ বিষয়টি নিয়ে।

এ প্রসঙ্গে গাজী রাকায়েত  বলেন, গত সপ্তাহে আমি শ্যাম বেনেগালের কাছে আমার সিনেমাটির লিঙ্ক পাঠিয়ে ছিলাম। তিনি সিনেমাটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলেছেন যে, সিনেমাটির সব কিছুই তার ভালো লেগেছে। এ ধরনের মানসম্মত সিনেমা আরও নির্মিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শ্যাম বেনেগাল। এটি আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি।

কারণ শ্যাম বেনেগাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নির্মাতা। আমার পরবর্তী কাজে তার এ শুভকামনা উৎসাহ জোগাবে। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। অন্যান্য চরিত্রে কাজ করেছেন আশিউল আলম, মৌসুমী হামিদ, এ কে আজাদ সেতু প্রমুখ। এদিকে গাজী রাকায়েত অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন। অমিতাভ রেজার পরিচালনায় মুন্সীগিরী নামের একটি সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছেন তিনি। পাশাপাশি তার অভিনয় স্কুলের কাজ নিয়েও ব্যস্ত থাকছেন। 


আরও খবর