Logo
শিরোনাম

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা

প্রকাশিত:রবিবার ০৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাড়ি দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। মুম্বইয়ের খোপোলির কাছে হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুন কপূরের প্রেমিকাকে। খোপোলি পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী।

কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তাঁর গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাইকার গাড়িটি দুটি গাড়ির মাঝখানে ছিল।

বাকি দুটি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ আধিকারিক হরেশ কলসেকর।

নিউজ ট্যাগ: মালাইকা অরোরা

আরও খবর