
বিয়ের মাত্র দুই
মাস যেতে না যেতেই খুশির সংবাদ নিজেই জানালেন বলিউডের হট দম্পতি রণবীর-আলিয়া। আলিয়া
নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে মা হওয়ার তথ্যটি খবরটি
নিশ্চিত করেন।
এদিকে বলিউডের
জনপ্রিয় নির্মাতা করণ জোহর। তার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’। এবার আসছে শোটির সপ্তম সিজন। সম্প্রতি
শোটির টিজার প্রকাশ পায়। তার কিছুদিন পর শোর প্রথম পর্বের টিজার মুক্তি পায়।
সেখানে অতিথি
হিসেবে রণভীর সিং ও আলিয়া ভাটকে দেখা যায়। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক
যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
টিজারে দেখা যায়
আলিয়ার কাছে করণ জানতে চান, বিয়ে সম্পর্কে তিনি কি এমন শুনেছিলেন যা একদমই সত্যি নয়।
সেই প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘বিয়ের পর ফুলসজ্জার
রাত বলে কিছু হয় না, শুধুই ক্লান্তি।
আলিয়ার এমন উত্তরে
হেসে ওঠেন করণ ও রণভীর। তবে ভক্তরা ভেবেছিলেন আলিয়া তার স্বামী রণবীর কাপুরের সঙ্গে
শোতে হাজির হবেন। কিন্তু অভিনেত্রী বন্ধু রণবীর সিংয়ের সঙ্গে আসবেন। তারা দুজন একসঙ্গে
সিনেমা করছেন। মূলত সেই সিনেমার জন্যই তারা এক হয়ে করণের অতিথি হলেন।

