Logo
শিরোনাম

ফুলবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশিত:শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৬৫জন দেখেছেন
Image

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মহিলা বিষয়ক কার্যালয়ের সুবিধাভোগীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

এদিকে সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান পক্ষ-২০২২ পালন করা হয়।


আরও খবর