Logo
শিরোনাম

ফরিদপুরের দুই ভাইয়ের জামিন নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত:সোমবার ০৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অর্থপাচারের মামলায় ফরিদপুরের দুই ভাইকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তারা হরেন, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। দুই সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আসামিদের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৪ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল আলম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক। 

গত বছরের ২৬ জুন সিআইডি পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। অর্থপাচারের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।


আরও খবর