Logo
শিরোনাম

ফরিদপুরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত:রবিবার ১১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাবা কিবরিয়া ফকির (৫৫)। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছেলেধরচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ছেলে নাঈম ফকিরের (১৯) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কিবরিয়া ফকির। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজ ট্যাগ: হাতে বাবা খুন

আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩