Logo
শিরোনাম

ফরিদপুর-২ আসনের উপনির্বাচন ৫ নভেম্বর

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সোমবার (২৬ সেপ্টেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপনির্বাচনটির ভোট গ্রহণ হবে ইভিএমে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।  গত ১১ সেপ্টেম্বর ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩