Logo
শিরোনাম

ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর এবার ডিম নিক্ষেপ

প্রকাশিত:বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত জুনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি চড় মেরেছিলেন। এবার তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। সোমবার দেশটির লিঁওতে একটি ফুড ইভেন্টে অংশ নেন ম্যাখোঁ। সেখানে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডিমটি ম্যাখোঁর কাঁধে আঘাত করে এবং মেঝেতে পড়ে ভেঙে যায়।

ফরাসি পাবলিবেশন লিঁও ম্যাগ এর সাংবাদিক ফ্লোরেন্স লাগো এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, নিক্ষেপ করা ডিমটি ফরাসি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করেছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সাংবাদিক লাগো বলেছেন, তিনি একজন তরুণকে ডিমটি নিক্ষেপ করতে দেখেছেন।

ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের মুখপাত্র ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ওই ইভেন্ট চলাকালে চারিদিকে প্রায় দুই ঘণ্টা ধরে হেঁটেছিলেন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সবকিছুই শান্ত ছিল। এ বিষয়ে কিছু বলার নেই। কারণ এই ঘটনা প্রেসিডেন্টের হাঁটাকে থামাতে পারেনি। আমি প্রেসিডেন্টের পাশেই ছিলাম। আমি আপনাকে বলতে পারি যে, এখানে কোনো গল্প নেই।


আরও খবর