Logo
শিরোনাম

ফ্লাইওভার থেকে পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে রিট

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর সব ফ্লাইওভার থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এ রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রোববার (৫ ফেব্রুয়ারি) তিনি জানান, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিট আবেদনে ফ্লাইওভারের দেয়ালে পোস্টারিং ও দেয়াল লিখন বন্ধে তদারকি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী, রাজউকের চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের।

দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে না।


আরও খবর