Logo
শিরোনাম

ফকির আলমগীর আর নেই

প্রকাশিত:শনিবার ২৪ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এ দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ করে গণসংগীতকে জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান গণসংগীত শিল্পী, শব্দসৈনিক ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কয়েক দিন আগে ফকির আলমগীরের করোনার উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হঠাৎ অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফকির আলমগীরকে। তারপর থেকে সেখানেই চিকিৎধীন ছিলেন।

শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।


আরও খবর