
ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের
কাছে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে
এসব তথ্য। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে শহরের নানা স্থাপনা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল
১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত এবং ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে
বলে আশঙ্কা করা হচ্ছে। ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরের ২০০-শয্যার
মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স
বলেন যে, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। তবে হতাহতের
কোনো খবর পাওয়া যায়নি।
ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যদিনের ঘটনা,
যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বলয়ের মধ্যে
অবস্থিত।

