Logo
শিরোনাম

ফিলিপাইনে অগ্নিকাণ্ড, শিশুসহ ৮ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ০২ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উপকণ্ঠে একটি বস্তিতে সোমবার আগুনে ৮০টি বাড়ি পুড়ে গেলে ছয় শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল বাহিনীর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেগ বিচায়দা এএফপি’কে জানান, ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে একটি জনাকীর্ণ অস্থায়ী বসতির একটি বাড়ির দ্বিতীয় তলায় স্থানীয় সময় ভোর ৫টার দিকে আগুন লেগে আরো তিনজন আহত হয়েছেন। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

তিনি বলেন, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

বিচায়দা বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ির ভেতর আটকে পড়ে ৮ জন মারা যায়। নিহতদের বয়স এখনো জানা যায়নি, তবে এদের মধ্যে ৬ শিশু রয়েছে।

বিচায়দা বলেন, হালকা সামগ্রী দিয়ে তৈরি বাড়িগুলোতে আগুন লেগে গেলে বাসিন্দারা হতবাক হয়ে যান। কী করবেন বুঝতে পারছিলেন না। ফায়ার স্টেশন কাছাকাছি ছিল কিন্তু তারা তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানাতে পারেননি।


আরও খবর