
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে করা মামলায় তৃতীয় দফায় নায়িকা পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর
করেন।
এর আগে আজ সকাল
৮টা ২৫ মিনিটে পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর
হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। পরে সাড়ে ১১টার
দিকে নেয়া হয় আদালতের কাঠগড়ায়।
এদিকে আদালতে
আনা পরীমণির সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন তার নানা ও খালাতো ভাই মেহেদী। আজ সকাল ১১টা
২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন।
পরীমণির খালাতো ভাই মেহেদী বলেন, তিনি নানাকে আদালতে আনার জন্য পিরোজপুর থেকে এসেছেন।

