
বাংলাদেশ চলচ্চিত্র
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের সাধারণ সম্পাদকের পদ নিয়ে সুপ্রিমকোর্টের
আপিল বিভাগে শুনানি পিছিয়েছে। আগামী রোববার শুনানির দিন ধার্য করা হয়েছে।
সোমবার প্রধান
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে
শুনানি হওয়ার কথা ছিল।
জায়েদ খানের আইনজীবী
মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩
মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, চলচ্চিত্র
শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদে গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন হয়। পরদিন ২৯
জানুয়ারি প্রাথমিক ফলে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও জায়েদ খানকে সাধারণ সম্পাদক ঘোষণা
করা হয়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল মেনে নিতে অস্বীকার করেন নিপুণ। এর
পরই একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জায়েদ-নিপুণ।

