Logo
শিরোনাম

ফের বলিউডে ফিরছেন মালবিকা

প্রকাশিত:শনিবার ০৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩ | ১১৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০০১ সালে মুক্তি পায় আলোচিত ছবি কাভি খুশি কাভি গাম। এ ছবিতে ছোট্ট পু চরিত্রে অভিনয় করেন মালবিকা রাজ। কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। ২০ বছর পর ফের বলিউডে ফিরছেন এই অভিনেত্রী।


জি-ফাইভের ছবি স্কোয়াড -এ দেখা যাবে মালবিকাকে। এ ছবিতে মালবিকা অভিনয় করছেন অভিনেতা ড্যানি ডেনজংপার ছেলে রিনজিংয়ের বিপরীতে। ছবিতে মালবিকার চরিত্রের নাম আরিয়া। বলিউডের বিখ্যাত প্রযোজক, পরিচালক ববি রাজের মেয়ে তিনি। কিংবদন্তি নায়িকা অনিতা রাজ সম্পর্কে তাঁর ফুপু।


২০১৭ সালে তেলুগু ছবি জয়দেব -এ নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন মালবিকা। পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। গেল কয়েক বছরে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পণ্যের ফটোশুটেও দেখা গেছে মালবিকাকে। বিজ্ঞাপনে  তিনি পরিচিত মুখ।

২০১৫ সালে মিস এশিয়া খেতাব জেতেন মালবিকা। কিছুদিন আগেই জনপ্রিয় টিভি অভিনেতা পার্থ সাম্থানের সঙ্গে জিনা ভুল জাউঙ্গা মিউজিক ভিডিওতে কাজ করেছেন মালবিকা রাজ। খুব শিগগিরই বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেত্রী। ছবির নাম ক্যাপ্টেন নবাব


মালবিকা জানিয়েছেন, প্রথম ছবির পর অনেক অফার এসেছিল। বাবা রাজি হননি, পড়াশোনার ক্ষতি হবে এই ভেবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন। মালবিকা বলেন, এখন আমি বলিউডে নিয়মিত হতে চাই।

 

নিউজ ট্যাগ: মালবিকা

আরও খবর