
বৃহস্পতিবার
(৩০ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের
ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এর আগে গত ৭ জুন
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে চলাচল করা বাস
ভাড়া চূড়ান্ত করেছিল বিআরটিএ। এরপর ২০ জুন হালনাগাদ দূরত্বের ভিত্তিতে ভাড়া পুননির্ধারণ
করা হয়। ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার।
ভাড়া ৪৫৪ টাকা। এর আগে সায়েদাবাদ থেকে বরিশালের ভাড়া যথাক্রমে ৪১২ ও ৪২১ টাকা ধরা হয়েছিল।
এবার ভাড়া বেড়েছে
টোল হিসাবের পদ্ধতিতে পরিবর্তন আনায়। তার আগে দুইবার বাসের শতভাগ আসন পূর্ণ ধরে টোলের
টাকা ভাগ করা হয়েছিল। কিন্তু নতুন হিসাবে বাসের মোট সিটের ৭০ শতাংশ ২৮ দিয়ে টোলের টাকা
ভাগ করা হয়েছে। এক্সপ্রেসওয়েতে ৪০ আসন বিশিষ্ট একটি বাসের টোল ৪৯৫ টাকা। ২৮ আসন পূর্ণ
ধরলে যাত্রী প্রতি টোলের পরিমাণ দাঁড়ায় ১৭ টাকা ৬৭ পয়সা। এদিকে পদ্মা সেতুতে দুই হাজারসহ
ঢাকা বরিশাল রুটে মোট টোল ২ হাজার ৬৯৫ টাকা। যাত্রী প্রতি টোল ৯৬ টাকা ২৫ পয়সা।
এ বিষয়ে বিআরটিএ কর্মকর্তারা বলছেন, এর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেটি ছিল সড়ক ও জনপথের (সওজ) নির্ধারিত দূরত্ব বিবেচনায়। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল যুক্ত হওয়ায় সেটি বিবেচনায় নিয়ে বাস ভাড়া হালনাগাদ করা হয়েছে।

