Logo
শিরোনাম

ফেলিক্স তোরেসের গোলে রুখে গেল ব্রাজিল

প্রকাশিত:শুক্রবার ২৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ম্যাচে কী ছিল না! ব্রাজিলের গোলরক্ষক দুই দুইবার লাল কার্ড দেখলেন। ফাউলের পর ফাউল হলো। ম্যাচের প্রথম ২০ মিনিট যেতেই দুই দল ১০ জনে পরিণত হলো। শেষ পর্যন্ত জিততে পারলো না কোনো দলই।

বাংলাদেশ সময় শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিলো ইকুয়েডর।

এদিন নেইমারকে ছাড়াই ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ক্যাসেমিরো। পরে ম্যাচের ৭৫তম মিনিটে গিয়ে সমতা টানেন ইকুয়েডরের ফেলিক্স তোরেস। পরে জয়সূচক গোলের দেখা পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ব্রাজিল। বেশ কিছু সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি কোচ আদেনর লিওনার্দো বাচ্চির (তিতে) দল। এ ম্যাচে মোট ৩২টি ফাউল করেছেন দুই দলের ফুটবলাররা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৫ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর।

এদিকে একই দিনে লিওনেল মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে গোল দুটি করেছেন ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।


আরও খবর