Logo
শিরোনাম

ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা।

সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করার পর আজ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি, ২০২৩

১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর


আরও খবর