Logo
শিরোনাম

ফারিণ বড় পর্দায় আসছেন ২ ডিসেম্বর

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে প্রথম বড় পর্দায় দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। তাঁর প্রথম চলচ্চিত্র আরো এক পৃথিবীর পোস্টার প্রকাশ পেয়েছে। লন্ডনের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। আপাতত বাংলাদেশে বড় পর্দায় দর্শকরা এটি দেখতে পাবেন না। অতনু ঘোষ পরিচালিত এই চলচ্চিত্র পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর।

অভিনয় জীবনের প্রথম চলচ্চিত্র নিয়ে ফারিণ বলেন, এই চলচ্চিত্রে তিনি প্রতীক্ষা নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। শেষ পর্যন্ত কী হয় সেটা প্রেক্ষাগৃহে দেখতে হবে। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরো অভিনয় করছেনকৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

এর আগে রবিবারবিনি সুতোয় নামে অতনু ঘোষের আলোচিত দুই চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একই নির্মাতার নির্দেশনায় নিজের প্রথম ছবিতে ফারিণ কতোটা দর্শকনন্দিত হতে পারেন তা দেখার বিষয়।

নিউজ ট্যাগ: তাসনিয়া ফারিণ

আরও খবর