
নিখিল দ্বিবেদীর
প্রযোজনায় তৈরি হতে চলেছে রাজেশ খন্নার বায়োপিক। গৌতম চিন্তামণির লেখা অভিনেতার জীবনী
‘ডার্ক স্টার:
দ্য লোনলিনেস অব বিয়িং রাজেশ খন্না’ অবলম্বনে তৈরি
হবে ছবিটি।
পরিচালনার দায়িত্বে
থাকতে পারেন ফারহা খান। ছবিটির ব্যাপারে নিখিলের সঙ্গে এখন আলোচনা চলছে তাঁর। এ বিষয়ে
এখনই এর চেয়ে বেশি কিছু বলতে চাননি ফারহা। তবে ছবিটি করলে রাজেশের পরিবারের সম্মতি
নিয়েই যে করা হবে, তা স্পষ্ট করেছেন নিখিল।
হিন্দি ইন্ডাস্ট্রির
প্রথম সুপারস্টারের তকমা দেওয়া হয় রাজেশকে। পর্দার পাশাপাশি তাঁর পর্দার বাইরের জীবনও
রঙিন। তবে তাঁর চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নিতে কোন অভিনেতা রাজি হবেন, সেটিও একটি
বড় প্রশ্ন।

