Logo
শিরোনাম

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

প্রকাশিত:শনিবার ১১ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টা ৫০ মিনিটে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওয়ানা হন। এরপর রাত সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছে।

এর আগে রাত ২টা ৫৫ মিনিটের দিকে হাসপাতালের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা ত্যাগ করেন খালেদা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

 


আরও খবর