Logo
শিরোনাম

এসপির বিরুদ্ধে ধর্ষণের মামলা এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে

জাতিসংঘ শান্তি মিশনে থাকার সময় ধর্ষণের অভিযোগ এনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা মো. মোকতার হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী পরিদর্শক। সেই মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামসুন্নাহার এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা পূর্ব থানা পুলিশকে এফআইআর হিসেবে মামলা গ্রহণ করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ২০১৯ সালে বাদী ও আসামি দুজনই সুদানে জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

এরপর, ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় যান। তিনি বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপটে ধরেন এবং পরবর্তীতে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধামকি দেখান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

এজাহারে আরও বলা হয়েছে, বাদী বিষয়টি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটি চলমান রয়েছে।

পুলিশ সুপার মোকতার হোসেন বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটে কর্মরত রয়েছেন।


আরও খবর