
এশিয়া কাপ ২০২২ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
মঙ্গলবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর, শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে।
১৫তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের। পরের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ভারত ও পাকিস্তান।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা একটি দল। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা একটি দল।
বাংলাদেশের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

